• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

বাঘারপাড়ায় আলোচিত ইয়াবা ব্যবসায়ী অহিদুর সহযোগীসহ আটক

Reporter Name / ৭০৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক :
যশোরের বাঘারপাড়ায় আলোচিত ইয়াবা ব্যবসায়ী ওহিদুল ইসলাম মনি (৪০) অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন। গতকাল ভোরে নারিকেলবাড়িয়া ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে তাকে ও তার সহযোগী তানসেন (২৪)কে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ওহিদুল নারিকেলবাড়িয়া ইউনিয়নের মালঞ্চি গ্রামের আবুল মহুরীর ছেলে।তার সহযোগী তানসেন একই ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের ফসিয়ার মোল্যার ছেলে। তাদের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বাঘারপাড়া থানার ওসি ফকির তাইজুর রহমান জানান, ওহিদুল দীর্ঘদিন ধরে ধলগ্রাম, বহরামপুর, বেলেডাঙ্গা ও নারিকেলবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রির নেটওয়ার্ক গড়ে তুলেছিলো। কৌশলী হওয়ায় এতদিন পুলিশের নাগালের বাইরে ছিলো। কয়েক মাসের নজরদারির পর তাকে আটক করা সম্ভব হয়েছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, ওহিদুল বাঘারপাড়ায় একটি প্রভাবশালী রাজনৈতিক গ্রুপের ছত্রছায়ায় ইয়াবাসহ নানা মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। এ কারণে এলাকায় বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd