• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীদের পরিচিতি ও আলোচনা সভা

Reporter Name / ৬৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক :
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বাংলাদেশ চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতি, স্বাস্থ্য বিভাগ ইউনিট শাখার উদ্যোগে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের তৃতীয় তলার কনফারেন্স রুমে এই সভায় ,সভায় সভাপতিত্ব করেন ইউনিট শাখার সভাপতি দাউদ আলী। প্রধান অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ হোসাইন সাফায়েত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্জারি বিভাগের ডাঃ আবু হায়দার মোঃ মনিরুজ্জামান ও দন্ত বিভাগের ডাঃ শের আলী।
সভায় তত্ত্বাবধায়ক ডাঃ হোসাইন সাফায়েত বলেন, হাসপাতালের সকল শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীদের একসাথে কাজ করে পেশাদারিত্ব বজায় রাখতে হবে। তিনি ব্যক্তিস্বার্থকে বাদ দিয়ে সম্মিলিতভাবে ভালো ফলাফল উপহার দেওয়ার আহ্বান জানান।
ডাঃ আবু হায়দার মোঃ মনিরুজ্জামান বলেন, হাসপাতালে আসা রোগীদের পরিবারের সদস্য মনে করে সেবা দিতে হবে এবং প্রতিটি ক্ষেত্রে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে।
অন্যদিকে, ডাঃ শের আলী নতুন কমিটির সদস্যদের উদ্দেশে বলেন, নেতা নয় বরং সেবক হিসেবে কাজ করাই হবে প্রকৃত দায়িত্ব।
সভায় হাসপাতালের বিভিন্ন শাখার চতুর্থ শ্রেণীর কর্মচারীরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd