• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক সাংবাদিক সুনীল ঘোষের মায়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক যশোর বাঘারপাড়ায় ২৪টি ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করল এটিইউ বোম্ব ডিসপোজাল টিম যশোরে বোমা হামলা মামলায় যুবলীগ কর্মী আটক যশোর বেনাপোলে নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়ি বহরে হামলা

যশোরে ভৈরব নদ সংস্কার আন্দোলনের স্মারকলিপি প্রদান

Reporter Name / ২৪২ Time View
Update : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক :
ভৈরব নদ সংস্কার আন্দোলনের পক্ষ থেকে আজ দুপুর ১টায় জেলা প্রশাসক মোহাম্মদ আজাহারুল ইসলামের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপিতে নদী রক্ষায় আট দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে উজানে দ্রুত নদী সংযোগ স্থাপন,ভৈরবসহ সকল নদীর অবৈধ দখলদার উচ্ছেদ করে সীমানা ফিরিয়ে দেওয়া,
নদীর সীমানার ভেতরের স্থাপনা উচ্ছেদ ও দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ,
নদী তট আইন মেনে সীমানা নির্ধারণ,
আদালতের নির্দেশনা অনুযায়ী দাইতলা, ছাতিয়ানতলা ও রাজারহাটের সেতুর কাজ দ্রুত শেষ করা,দাইতলা ও ছাতিয়ানতলার অস্থায়ী সেতু তাৎক্ষণিকভাবে চলাচলের উপযোগী করা,
হাসপাতাল, ক্লিনিক ও বাজারের বর্জ্য নদীতে ফেলা বন্ধ করে নদীর পরিবেশ পুনরুদ্ধার, নৌ ভ্রমণ ও নদী পাড়ে হাঁটার জন্য ফুটপাত নির্মাণ,
মুক্তেশ্বরীর বুক থেকে আদ দ্বীন উচ্ছেদ এবং নদী ভরাট করে প্লট বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।
একইসাথে আন্দোলনের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়। এতে বলা হয়, আগামী ২৪ সেপ্টেম্বর সেতুর কাজ দ্রুত শেষ করা ও অস্থায়ী সেতুর মেরামতের দাবিতে নির্বাহী প্রকৌশলী এলজিইডির নিকট স্মারকলিপি প্রদান করা হবে। দাবি পূরণ না হলে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে যশোর-ঢাকা মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
স্মারকলিপিতে সংগঠনের আহ্বায়ক প্রফেসর আফসার আলীর স্বাক্ষর ছিল। এ সময় উপস্থিত ছিলেন জিল্লুর রহমান ভিটু, তসলিম উর রহমান, আবু হাসান, হারুন অর রশিদ, হাচিনুর রহমান, এডভোকেট মাহমুদ হাসান বুলু, রাসেদ খান, শেখ আলাউদ্দিন, সাহবুদ্দিন বাটুল, রায়হান বিশ্বাস প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd