• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোর কেন্দ্রীয় কারাগারে নারী কয়াদীর মৃত্যু

Reporter Name / ৩৭৭ Time View
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক :

যশোর কেন্দ্রীয় কারাগারে থাকা ফাতেমা খাতুন (৩৬) নামে এক নারী কয়াদী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত ফাতেমা খাতুন যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার ভাদু মিয়ার স্ত্রী ও সেকেন্দারের মেয়ে। যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল আলম জানান, ফাতেমা ২০ আগস্ট ২০২৫ তারিখে ঝিনাইদহ কারাগার থেকে মাদক মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে আসেন। দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন এবং কারাগারে থাকা অবস্থায় খুলনা ও ঢাকায় চিকিৎসা দেওয়া হয়েছিল।

মঙ্গলবার সকাল ১১টায় তার অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা একটা ৫০ মিনিটে তার মৃত্যু হয়। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডাক্তার বিচিত্র মল্লিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd