• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক সাংবাদিক সুনীল ঘোষের মায়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক যশোর বাঘারপাড়ায় ২৪টি ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করল এটিইউ বোম্ব ডিসপোজাল টিম যশোরে বোমা হামলা মামলায় যুবলীগ কর্মী আটক যশোর বেনাপোলে নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়ি বহরে হামলা

যশোরে সিসিইউ মনিটর ও ডিফিব্রিলেটর সংযুক্ত : হৃদরোগ চিকিৎসায় নতুন সম্ভাবনা

Reporter Name / ৫৫১ Time View
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক :

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে যুক্ত হলো চারটি সিসিইউ মনিটর ও ডিফিব্রিলেটর। মঙ্গলবার সকালে যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবু হাসনাত মো. আহসান হাবিব ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

নতুন যন্ত্রপাতি সংযুক্ত হওয়ার ফলে এখন থেকে হৃদরোগীদের হৃদস্পন্দন, রক্তচাপ, রক্তে অক্সিজেনের মাত্রা, শ্বাস-প্রশ্বাসসহ গুরুত্বপূর্ণ শারীরিক তথ্য নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করা যাবে। পাশাপাশি জীবন-হুমকির সম্মুখীন রোগীর হৃদপিণ্ডে বৈদ্যুতিক শক দিয়ে হৃদস্পন্দন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

২০০৫ সালে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে এ করোনারি কেয়ার ইউনিট নির্মাণ করা হয় এবং ২০০৬ সালের ১২ অক্টোবর এর উদ্বোধন করা হয়। তবে জনবল ও যন্ত্রপাতির ঘাটতির কারণে এ ইউনিট পূর্ণ সক্ষমতায় সেবা দিতে পারেনি। ধাপে ধাপে নতুন যন্ত্র সংযোজনের মাধ্যমে এবার হৃদরোগ চিকিৎসায় আরও একধাপ এগিয়ে গেল প্রতিষ্ঠানটি।

দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. হাসানুজ্জামান বলেন, “সিসিইউ মনিটর ও ডিফিব্রিলেটর যুক্ত হওয়ায় হৃদরোগ চিকিৎসায় গুরুত্বপূর্ণ সাফল্য এসেছে।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. হিমাদ্রী শেখর, কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. গোলাম মাহফুজ রাব্বানী, সিনিয়র কনসালট্যান্ট ডা. তৌহিদুল ইসলাম, আরএমও ডা. হাবিবা সিদ্দিকা ফোয়ারা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd