• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক সাংবাদিক সুনীল ঘোষের মায়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক যশোর বাঘারপাড়ায় ২৪টি ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করল এটিইউ বোম্ব ডিসপোজাল টিম যশোরে বোমা হামলা মামলায় যুবলীগ কর্মী আটক যশোর বেনাপোলে নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়ি বহরে হামলা

যশোরে ক্রীড়া সংগঠক-খেলোয়াড়দের প্রতিবাদ

Reporter Name / ৫৫২ Time View
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক :

যশোর জেলা ক্রীড়া সংস্থার (জেকেএস) অ্যাডহক কমিটিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক কাজী ইনাম আহমেদের নাম যুক্ত করার প্রতিবাদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জেলার ক্রীড়া সংগঠক ও সাবেক-বর্তমান খেলোয়াড়রা। এ ঘটনায় মঙ্গলবার সকালে তারা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, কাজী ইনাম অতীতে ক্রীড়াঙ্গনের উন্নয়নে কোনো ভূমিকা না রেখে উল্টো বাধা সৃষ্টি করেছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে জনসভা করার সময় তার প্ররোচনায় গ্যালারি ও মাঠের ব্যাপক ক্ষতি হয়েছিল। এছাড়া তিনি ব্যক্তি স্বার্থে সংস্থাকে ব্যবহার করে খেলাধুলায় বিভাজন ও একনায়কতন্ত্র কায়েম করেছিলেন।

সংগঠক ও খেলোয়াড়রা বলেন, তার সদস্যপদে অন্তর্ভুক্তি ক্রীড়াঙ্গনে অচলাবস্থা ও জটিলতা আরও বাড়াবে। তাই অবিলম্বে কাজী ইনাম আহমেদকে অ্যাডহক কমিটি থেকে অপসারণের দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদান শেষে জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহতাব নাসির পলাশ ঘোষণা দেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কাজী ইনামকে প্রত্যাহার না করলে জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। একই দাবিতে বুধবার সকাল সাড়ে ১১টায় যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ফুটবলার সৈয়দ মাশুক মো. সাথী, সাবেক ক্রিকেটার মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, মোস্তাক নাসির টনি, খান শফিক মো. রতন, সাবেক সহ-সভাপতি মির্জা আখিরুজ্জামান সান্টু, সোনালী অতীত ক্লাবের সভাপতি এ বি এম আখতারুজ্জামান, ক্রীড়া সংগঠক হিমাদ্রী সাহা মনি, শহিদ হোসেন লাল বাবু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd