• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে যশোরের জয়ে শুভসূচনা

Reporter Name / ১৭৮ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক :

যশোরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের জেলা পর্যায়ের প্রথম ম্যাচে জয় পেয়েছে যশোর জেলা দল। রোববার বিকেলে শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে যশোর ১-০ গোলে নড়াইলকে পরাজিত করে। ম্যাচে একমাত্র গোলদাতা হৃদয় হোসেন বাবু ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

জেলা প্রশাসক আজহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে ম্যাচের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রওনক জাহান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, জেলা ক্রীড়া অফিসার খালেদ জাহাঙ্গীর, প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন ও লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত।

আহ্বায়ক মাহতাব নাসির পলাশের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য এ জেড এম সালেক, নিবাস হালদার, মাসুদ রানা এবং ছাত্র প্রতিনিধি ফাহিম আল ফাত্তাহ।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ ম্যাচ অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd