• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত,আহত ৭

Reporter Name / ১৭৮ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক :

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে কেশবপুর ও বেনাপোলে এ দুর্ঘটনা দুটি ঘটে।

কেশবপুর উপজেলায় রাত সাড়ে ৯টার দিকে চুকনগর-যশোরগামী মহাসড়কের বাদুড়িয়া মোড়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন সাতজন। তাদের মধ্যে কেশবপুরের শাহজাহান কবির (৩৫)কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আহতরা হলেন নিহতের স্ত্রী সুমি খাতুন (২৩), ছেলে রেহান হাসান (৩), জিহাদ হোসেন (১৭), আরিফ হোসেন (১৭), তাওহিদ হোসেন (২১) ও জহিদ মোল্লা (১৮)। তারা বর্তমানে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় জড়িত দুটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

অন্যদিকে একই দিন রাত ৮টার দিকে বেনাপোল পৌর বাস টার্মিনালের সামনে যশোর-বেনাপোল মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. চয়ন হোসেন (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হন। এ ঘটনায় আরোহী মো. শাহিন (১৮) গুরুতর আহত হন। স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক চয়নকে মৃত ঘোষণা করেন। আহত শাহিনকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত চয়ন বেনাপোল পোর্ট থানার ভবেরবের গ্রামের মুকুল হোসেনের ছেলে। আহত শাহিন একই থানার কাগজপুকুর গ্রামের শাহজালালের ছেলে। দুর্ঘটনার সময় মোটরসাইকেল আরোহীরা হেলমেট পরিহিত ছিলেন না বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে, তবে ট্রাকচালক পালিয়ে গেছে। আইনগত প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd