• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বেনাপোলে আ. লীগের ব্যানার তৈরির সময় একজন আটক, ভিডিও ধারণ করায় মারধর যশোরে প্রকাশ্যে আ.লীগের মিছিলের ভিডিও প্রকাশ, নেতৃত্বে শেখ আতিকুর বাবু যশোরে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড যশোর চৌগাছা থানার নতুন ওসি মেহেদী হাসান যশোর সীমান্তে ১৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, আগুনে দগ্ধ যুবক সাবেক স্ত্রীর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি,স্বামীর বিরুদ্ধে মামলা যশোরে মাদকবিরোধী অভিযানে ২১৭ পিস ইয়াবাসহ ৭ জন গ্রেফতার, ৬ জনের কারাদণ্ড ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বহাল রাখার দাবিতে মানববন্ধন যশোরে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা

যশোরে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড

Reporter Name / ১১ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোরের অভয়নগরে ১০ বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের মামলায় রুস্তম মোড়ল (৭০) নামে এক বৃদ্ধকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ আতোয়ার রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রুস্তম মোড়ল অভয়নগর উপজেলার গাজীপুর গ্রামের মোড়লপাড়ার মৃত রাহেন উদ্দিন মোড়লের ছেলে।
মামলার অভিযোগে জানা যায়, ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় শিশুটির মা প্রতিবেশীর বাড়িতে গেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে রুস্তম মোড়ল ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করেন। পরে প্রতিবেশী শাহানারা বেগম বাড়িতে গিয়ে ডাকাডাকি করলে তিনি পালিয়ে যান। এ সময় শিশুটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে অভয়নগর থানায় মামলা করেন। তদন্ত শেষে উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামি বর্তমানে কারাগারে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd