
আহ্বান নিউজ:
যশোরের শার্শায় পুলিশের পৃথক অভিযানে ৯৯ বোতল কাশির সিরাপ ও ৫১ পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার পশ্চিমকোটা ও শিকারপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন পশ্চিমকোটার ফয়সাল আহম্মেদ ইমন (২২) ও শিকারপুরের শিপন মোড়ল (৪৩)। তাঁদের মধ্যে ইমনের বাড়ি থেকে ৭৯ বোতল ২০ বোতল কাশির সিরাপ এবং শিপনের কাছ থেকে ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শার্শা থানা পুলিশ জানায়, আটক দুজনকে রোববার (১৫ নভেম্বর) আদালতে পাঠানো হয়েছে।