
আহ্বান নিউজ:
যশোর সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামের কামারের মোড় এলাকা থেকে ৯৭ পিস ইয়াবাসহ সগির নামে এক যুবককে গ্রেপ্তার করেছে তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা।
শনিবার (২৪ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সদর উপজেলার বড় শেখহাটি এলাকার লিচুতলা বাগানবাড়ির বাসিন্দা মৃত আব্দুল জলিলের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তার সগিরের বিরুদ্ধে আগে থেকেই মাদকসহ একাধিক মামলা রয়েছে।