• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে পৃথক হামলায় ছয়জন আহত, নারীর মাথায় কোদালের কোপ

Reporter Name / ২৫ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:

যশোরে পৃথক ঘটনায় হামলায় পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে উত্তর ললিতাদহে পূজার সময় কথা-কাটাকাটির জেরে হামলায় চারজন এবং শহরের হামিদপুর নূরীতলা এলাকায় গাড়ি চলাচলের পথ নিয়ে বিরোধের জেরে এক নারী আহত হয়েছেন।

গত ২১ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে যশোর সদর উপজেলার উত্তর ললিতাদহে পূজার সময় কথা-কাটাকাটির জেরে হামলার ঘটনা ঘটে। এতে ডিটুল (৩৭), সজীব (২৫), শিমুল শিকদার (৩২)ও স্বপন শিকদার (৫২) আহত হন। তাঁদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় মিন্নয় সিকদার, তন্ময়, শান্ত সিকদার ও অন্তু সিকদারসহ কয়েকজনের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে।

অন্যদিকে,শনিবার (২৪ অক্টোবর) দুপুরে যশোর শহরের হামিদপুর নূরীতলা এলাকায় গাড়ি চলাচলের পথ নিয়ে বিরোধের জেরে বেবী (৪৫) নামে এক নারীকে কোদাল দিয়ে মাথায় কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশী আইয়ুব ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

আহত বেবী ওই এলাকার মিজানুরের স্ত্রী। অভিযোগ অনুযায়ী,আইয়ুবের বাড়ির সামনে গর্ত করে রাখায় গাড়ি নিয়ে চলাচলে সমস্যা হচ্ছিল। এ নিয়ে প্রতিবাদ করলে আইয়ুব ও তাঁর পরিবারের সদস্যরা বেবীকে মারধর করেন। একপর্যায়ে কোদাল দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়।

পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

এদিকে যশোরের মণিরামপুরে পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে আতিয়ার গাজী (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে তাঁর ভাই খয়বার গাজী ও দুই ভাতিজার বিরুদ্ধে। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের চাকলা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, জমিতে লাগানো কয়েকটি পেয়ারা গাছ কেটে ফেলাকে কেন্দ্র করে বিরোধের একপর্যায়ে আতিয়ারকে লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়। পরে স্বজন ও প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd