• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোর অভয়নগরে স্ত্রী-সন্তানের ভরণপোষণ না দেওয়ার অভিযোগ, স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকি

Reporter Name / ১৯ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:

যশোরের অভয়নগরে স্ত্রী ও সন্তানের ভরণপোষণ না দেওয়া, যৌতুক নয় বরং ঋণের কিস্তির টাকা নিয়ে চাপ সৃষ্টি, মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ছাড়া প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করে ওই স্ত্রীকে বাড়িতে তুলে নেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী তাজমা বেগম (২৬)।

এ ঘটনায় স্বামী আব্দুল্লাহ ফকির, তাঁর ভাই ফয়সাল ও সতিন খাদিজা বেগমকে অভিযুক্ত করে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তাজমা।

অভিযোগে তাজমা বেগম উল্লেখ করেন,প্রায় সাত বছর আগে আব্দুল্লাহ ফকিরের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের তাসলিমা নামে ছয় বছরের একটি মেয়ে রয়েছে। অভিযোগ অনুযায়ী, তাঁর স্বামী নিয়মিত কাজকর্ম করেন না এবং বিভিন্ন সময় তাঁর কাছে টাকা দাবি করেন। টাকা দিতে না পারলে তাঁকে নির্যাতন করা হয়। স্বামী তাঁর মাধ্যমে ঋণ তুলে কিস্তির টাকা পরিশোধ না করেও টালবাহানা করেন। পাশাপাশি স্ত্রী ও সন্তানের ভরণপোষণও ঠিকমতো দেন না।

তাজমার অভিযোগ, প্রায় দুই বছর আগে আব্দুল্লাহ ফকির খাদিজা বেগমকে বিয়ে করেন। দেড় মাস আগে তাঁকে বাড়িতে তুলে নিলেও বিষয়টি তাজমাকে জানানো হয়নি। পরে বিষয়টি জানতে পেরে গত ১৬ আগস্ট সন্ধ্যা সাতটার দিকে অভয়নগরের হিদিয়া গ্রামে স্বামীর বাড়িতে যান তিনি। সেখানে খাদিজাকে দেখতে পেয়ে এ বিষয়ে স্বামীকে জিজ্ঞাসা করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে স্বামী, তাঁর ভাই ও সতিন মিলে তাঁকে মারধর করেন। পরে স্বামী তাঁকে টেনেহিঁচড়ে ঘর থেকে বের করে দেন বলেও অভিযোগ করেন তাজমা।

অভিযোগে আরও বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর সকালে আব্দুল্লাহ তাঁকে চলে যেতে বলেন এবং ঋণের কিস্তি পরিশোধ ও খাদিজাকে তালাক দিয়ে পরে তাঁকে ফিরিয়ে নেওয়ার আশ্বাস দেন। তবে এরপর থেকে স্বামী তাঁর ও মেয়ের কোনো খোঁজখবর নেননি। আবার স্বামীর বাড়িতে গেলে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান, বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd