• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে হত্যা,অস্ত্রসহ নয় মামলার আসামি রকি ইয়াবাসহ আটক

Reporter Name / ২০ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:

যশোরে ২৪০ পিস ইয়াবাসহ রকি (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার বিকেল ৩টার দিকে যশোর শহরের মুজিব সড়ক রেলগেট এলাকার রেল কলোনির সামনে থেকে রকিকে আটক করা হয়। তিনি রেলগেট পশ্চিমপাড়ার শহিদুল ইসলাম বাবুলের ছেলে।
কোতোয়ালি মডেল থানার এসআই আল আমিন হোসেন জানান, খবর আসে রেলগেট এলাকার রেল কলোনি এলাকায় দুই ব্যক্তি ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ রকিকে আটক করা হলেও অপরজন পালিয়ে যায়। পরে রকির দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ডান কোচরে থাকা একটি নীল রঙের জিপার পলিথিনের ভেতর থেকে ২৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে রকি পুলিশকে তার সাথে ছিলো রেলগেট পশ্চিমপাড়ার মুন্না।পুলিশের দাবি,রকি আরও জানায়,যশোরের রেলগেট এলাকার শাহিন নামে এক ব্যক্তির কাছ থেকে পাইকারি দামে ইয়াবা কিনে শহরের বিভিন্ন স্থানে খুচরা বিক্রি করছিল।এ ঘটনায় আটক রকি ও পলাতক মুন্নার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এদিকে পুলিশ জানিয়েছে,আটক রকির বিরুদ্ধে এর আগেও হত্যা, মাদক,অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন আইনে নয়টি মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd