• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে সড়ক দুর্ঘটনাসহ অন্যান্য ঘটনায় বৃদ্ধসহ ৩ জনের মৃত্যু

Reporter Name / ১৮ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
{"fte_image_ids":[],"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"source_ids":{},"source_ids_track":{},"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"total_editor_actions":{},"photos_added":0,"tools_used":{"resize":1},"longitude":-1,"latitude":-1,"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

আহ্বান নিউজ:
যশোরে পৃথক ঘটনায় এক বৃদ্ধসহ তিনজনের মৃত্যু হয়েছে। বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন যশোর শহরের তপসীডাঙ্গা এলাকার মৃত হোসেন আলীর ছেলে সুলতান (৬০), সদর উপজেলার কাশেমপুর গ্রামের মনিরুদ্দীন বিশ্বাসের স্ত্রী আমেনা খাতুন (৯৫) এবং মনিরামপুর উপজেলার হাজরাইল গ্রামের অনীল দেবনাথের ছেলে অসীত দেবনাথ (৫৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ৭টার দিকে বাইসাইকেলযোগে পুলেরহাট বাজারে যাচ্ছিলেন সুলতান। এ সময় বেনাপোল থেকে যশোরগামী একটি অজ্ঞাতনামা বাস পেছন থেকে তাঁর বাইসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে হাসপাতালের সামনেই তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে, সদর উপজেলার কাশিমপুরে দীর্ঘদিনের শারীরিক অসুস্থতার কারণে রোববার সন্ধ্যায় নিজ বাড়িতে বিষপান করেন আমেনা খাতুন। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন রাত আটটার দিকে তাঁর মৃত্যু হয়।
এ ছাড়া মনিরামপুর উপজেলার হাজরাইলে অসীত দেবনাথ রোববার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে নিজ শয়নকক্ষের আড়ার সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস দেন তিনি। সন্ধ্যায় পরিবারের সদস্যরা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার।
যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ঘটনায় কোতোয়ালি মডেল থানায় অপমৃত্যু মামলা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd