
আহ্বান নিউজ:
যশোরে কথা-কাটাকাটির জেরে আজিজুল (২২) ও জয় (২৬) নামে দুই যুবককে ছুরিকাঘাতে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার (২ অক্টোবর) রাত ৮টার দিকে থানার ফতেপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
আহত আজিজুল ও জয় নীলগঞ্জ শাহপাড়ার বাসিন্দা। তাঁদের বাবার নাম রুস্তম। অভিযোগ রয়েছে, একই এলাকার সবুজের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটির একপর্যায়ে সবুজ ছুরি দিয়ে তাঁদের হাতে, বুকে ও পেটে আঘাত করেন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁদের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, দুজনের অবস্থাই আশঙ্কাজনক।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।