
আহ্বান নিউজ:
যশোরের বেনাপোলে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় উৎসব ঘোষ (১৯) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বেনাপোল পোর্ট এলাকার পৌর গেটের সামনে যশোর-বেনাপোল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত উৎসব ঘোষ ঝিনাইদহের হরিশংকরপুর গ্রামের বরণ ঘোষের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উৎসব মহাসড়ক পার হওয়ার সময় বেনাপোলের দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গিয়ে মাথায় আঘাত পান এবং তাঁর পায়ের হাড় ভেঙে যায়।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বিকেল ৫টার দিকে তাঁকে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।