• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোর কেশবপুরে পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল আটক

Reporter Name / ২৯ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

আহ্বান ডেস্ক:
যশোরের কেশবপুরে আওয়ামী লীগের পৌর শাখার সহসভাপতি মো. ইকবাল হোসেন মোড়লকে (৪৫) আটক করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে কেশবপুরের ধানহাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। ইকবাল হোসেন মোড়ল কেশবপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বালিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মাস্টার লুৎফর রহমানের ছেলে।
কেশবপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, ইকবাল হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। সম্প্রতি সরকারের বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ডে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীদের সংগঠিত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের প্রধান ও রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে কুরুচিপূর্ণ ও বিতর্কিত বক্তব্য প্রচারের অভিযোগ রয়েছে।
পুলিশের দাবি, এসব অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। কিছুদিন আগে আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিলেও তার সংশ্লিষ্টতা ছিল বলে অভিযোগ রয়েছে।
আটকের পর তাকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd