• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

Reporter Name / ৪৪ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

আহ্বান ডেস্ক:
যশোর সদর উপজেলার হাশিমপুর বাজারে পূর্ববিরোধের জের ধরে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর এবং মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শফিকুল ইসলাম (৫৭) যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
অভিযোগে শফিকুল ইসলাম উল্লেখ করেন, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে হাশিমপুর বাজারে তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁর ছোট ভাই তুহিন বাবুর সঙ্গে আওয়াল হোসেনের পূর্বের লেনদেন নিয়ে কথা-কাটাকাটি হয়। পরে উপস্থিত লোকজন বিষয়টি মীমাংসা করে উভয় পক্ষকে শান্ত করেন।
অভিযোগকারীর দাবি, ওই ঘটনার জের ধরে পরে একরামুল হোসেন, আওয়াল হোসেন ও সাকিলসহ অজ্ঞাতনামা ১৫-২০ জন ব্যক্তি দেশীয় ধারালো অস্ত্র,লোহার পাইপসহ বিভিন্ন অস্ত্র নিয়ে তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স নাজির বিশ্বাস স্টোর ও মেসার্স সোনা ভ্যান স্টোরে হামলা চালান। এ সময় দোকানে প্রবেশ করে মালামাল,আসবাবপত্র, দরজা-জানালাসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে ক্ষতিসাধন করা হয় বলে অভিযোগে বলা হয়েছে।
পরে হামলাকারীরা তাঁদের বসতবাড়িতে ঢুকেও ভাঙচুর চালায় এবং ধারালো অস্ত্র ও লোহার পাইপ দিয়ে হামলার চেষ্টা করে বলে অভিযোগ করেন শফিকুল ইসলাম। এতে পরিবারের কয়েকজন সদস্য আহত হন বলেও তিনি দাবি করেছেন।
অভিযোগে আরও বলা হয়, স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা চলে যাওয়ার সময় তাঁদের বাইরে বের হলে মেরে ফেলার হুমকি দেয়। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় রয়েছে বলে অভিযোগকারীর দাবি। অভিযোগকারী শফিকুল ইসলাম আরো বলেছেন, অভিযুক্ত শাকিল আহমেদ একজন মাদকসেবী ও ব্যবসায়ী। কিছুদিন আগে মাদকসহ যশোর ডিবি পুলিশ তাকে আটক করেন এবং তিনি জেল হাজত খাটেন। পরে জামিন পেয়ে তিনি আবারো এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
ঘটনার বিষয়ে আশরাফুল ইসলাম ও হারুনর রশিদসহ স্থানীয় কয়েকজনকে সাক্ষী করা হয়েছে। অভিযোগকারী ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং তাঁর ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে থানায় অভিযোগ দেয়া হয়েছে বিষয়টি তদন্ত করছেন ইছালী ক্যাম্পের ইনচার্জ এস আই জীবন কুমার। তিনি বলেন এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd