• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোর জেনারেল হাসপাতালে বেড দেওয়ার কথা বলে টাকা দাবি, আটক ১

Reporter Name / ২৭ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

আহবান নিউজ :
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীকে বেড দেওয়ার কথা বলে ১ হাজার ৫০০ টাকা দাবি করার অভিযোগে রিফাত হাসান সজল (২৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আজ রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের তৃতীয় তলার ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আটক রিফাত হাসান সজল যশোর শহরতলীর ঝুমঝুমপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি মনিহার এলাকার ‘রাসেল এন্টারপ্রাইজ’ নামের একটি ফলের দোকানে কাজ করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, মথরাপুর সাতমাইল এলাকার বাবুল মোল্লার স্ত্রী সালেহা বেগম (৪৫) গ্যাস্ট্রোলজি সমস্যার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন। তিনি ৫ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন। এ সময় রিফাত হাসান সজল রোগীদের বেড দেওয়ার কথা বলে তাঁর কাছে ১ হাজার ৫০০ টাকা দাবি করেন বলে অভিযোগ ওঠে।
বিষয়টি হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের জানানো হলে তাঁরা রিফাতকে আটক করেন। পরে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এএসআই শফিকুল তাঁকে থানায় নিয়ে যান।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd