• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

নবায়নযোগ্য জ্বালানি কৌশলপত্র বাস্তবায়নে ব্যর্থতার সুযোগ নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

Reporter Name / ২৫ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

আহবান নিউজ :

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, নবায়নযোগ্য জ্বালানি কৌশলপত্র বাস্তবায়নে ব্যর্থতার সুযোগ নেই। এ কৌশলপত্র বাস্তবায়ন করতে না পারলে দেশের পুরো বিদ্যুৎ খাত তথা সার্বিক অর্থনীতি ঝুঁকির মুখে পড়বে।

তিনি আরো বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাত শক্তিশালী হলে গ্যাস, কয়লা বা তেলের ওপর নির্ভরতা কমে যেত। কিন্তু বিগত সরকারসমূহ এবং অন্তর্বর্তীকালীন সরকার এই খাতে সেভাবে মনোযোগ দেয়নি। ফলে অনেক সম্ভাবনাময় উদ্যোগ বাতিল হয়ে গেছে। তবে এবার আমাদের সফল হতে হবে।

জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে বিভাগ ও জেলা পর্যায়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজ শনিবার সকালে যশোর ব্র্যাক লার্নিং সেন্টারে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে নতুন উদ্যোক্তা তৈরি ও ফাইনান্সিং প্রসঙ্গে টেনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরো বলেন, ক্ষুদ্র ও মফস্বল পর্যায়ের উদ্যোক্তারা যাতে সহজে ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ পেতে পারেন, সে লক্ষ্যে বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবি এবং বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে অর্থায়নের সুব্যবস্থা করা হচ্ছে। মফস্বলের ব্যবসায়ীদের যেন সহজে ঋণ পাওয়ার সুযোগ তৈরি হয়, সে বিষয়ে জোর দেন তিনি।

দক্ষিণাঞ্চলের কৃষি খাতের অগ্রগতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, খুলনা বিভাগ একটি কৃষিপ্রধান এলাকা। পর্যায়ক্রমে সেচ পাম্পগুলোকে সোলার বা সৌরশক্তিতে রূপান্তর করা হবে। এতে ডিজেল বা বিদ্যুতের খরচ ও ঘাটতির ওপর কৃষকদের নির্ভর করতে হবে না; ফলে ফসল উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং কৃষক ও সাধারণ ভোক্তা উভয়ই লাভবান হবেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসন ও সরকারি বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd