• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরের কেশবপুরে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ: প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

Reporter Name / ৩৫ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

আহবান নিউজ :
যশোরের কেশবপুর উপজেলার সাতবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম গোলাম হোসাইনের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানি ও নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিক্ষার্থীর দাবি গত তিনবছর ধরে তাকে যৌন হয়রানি করা হয়েছে। মাধ্যমিকে ভর্তি হওয়ার পরও তার পিছু ছাড়ছে না ওই শিক্ষক। যে কারণে অভিযুক্ত ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার।
আজ শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী শিক্ষার্থীর মামা বিএম শফিকুল ইসলাম প্রিন্স।
লিখিত বক্তব্যে জানানো হয়, ভুক্তভোগী শিক্ষার্থী বর্তমানে সাতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সাতবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নকালে তৎকালীন প্রধান শিক্ষক জিএম গোলাম হোসাইনের কুনজর তার উপর পড়ে। দ্বিতীয় শ্রেণিতে পড়াকালে ওই শিক্ষক তাকে কোলে বসিয়ে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নির্যাতন শুরু করে। পঞ্চম শ্রেণি পর্যন্ত বিভিন্ন সময় তাকে ডেকে যৌন হয়রানি করা হতো। ভয়ভীতি দেখানোর কারণে সে কখনো বিষয়টি কাউকে জানায়নি। চলতি বছর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়। পরবর্তীতে বৃত্তি পরীক্ষার প্রস্তুতির কথা বলে ওই শিক্ষার্থীকে ডেকে নিয়ে ফের যৌন হয়রানিমূলক আচরণ করেন শিক্ষক জিএম গোলাম হোসাইন। এরপর মেয়েটি বিষয়টি তার বাবা-মাকে জানালে ওই শিক্ষক বিভিন্নভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীর স্বজনেরা আরো জানান, ঘটনার বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর নিজ হাতে লিখিত বক্তব্য রয়েছে। ইতোমধ্যে কেশবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর খুলনা বিভাগীয় উপ-পরিচালক বরাবরে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। এমতাবস্থায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে শিশুর ভবিষ্যৎ ও মানসিক সুস্থতার কথা বিবেচনা করে ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে নির্যাতিত শিক্ষার্থীর মা, বাবা ও খালা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd