• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে নাশকতা মামলায় তিনজন আটক

Reporter Name / ২৮ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

আহবান নিউজ :
যশোরে নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে জেলার পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—যশোর সদর উপজেলার রায়মানিক সরদারপাড়ার মালেক সরদারের ছেলে মোহাম্মদ আলী, দাইতলা এলাকার হাসান আলীর ছেলে গোলাম কাদের এবং ভগবতীতলা গ্রামের সালাম মোল্লার ছেলে ইকবাল হোসেন।
পুলিশ জানায়, গত ৬ জুন রাত আনুমানিক দেড়টার দিকে খবর পাওয়া যায়, জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনায় জড়ো হয়েছেন। পরে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সেখানে গেলে আসামিদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে পাশের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালাতে দেখা যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ সময় তারা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলাম এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের ছবি ভাঙচুর করেন বলেও অভিযোগ করা হয়।
এ ঘটনায় গত ২৪ জুন যশোর কোতোয়ালি থানায় মামলা করা হয়। ওই মামলায় সম্পৃক্ততার অভিযোগে পুলিশ তিনজনকে আটক করে আদালতে সোপর্দ করে। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd