
আহবান নিউজ :
যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৭ লাখ ৭১ হাজার ৫০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়।
৪৯ বিজিবি জানায়, সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল অভিযান পরিচালনা করে। এ সময় ৬৫টি শাড়ি, দুটি থ্রি-পিস, একটি শালচাদর, ৫০০ গ্রাম জিরা, ১৬ প্যাকেট ফুচকা, দুই প্যাকেট সনপাপড়ি, দুই কেজি কিসমিস, ৩৬৭টি চকলেট ও ২২৯টি কসমেটিক্স সামগ্রী আটক করা হয়।
আটক করা পণ্যের সর্বমোট মূল্য ৭ লাখ ৭১ হাজার ৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।