
আহবান নিউজ :
যশোর শহরের পূর্ব বারান্দী এলাকার শরিফুল ইসলাম জিতু হত্যা মামলার আসামি সুমন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল তার জবানবন্দি গ্রহণ করেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
পুলিশ জানায়, রিমান্ডে সুমন জিতুকে দা দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেন। গত ২২ জুলাই রাতে জিতু গুরুতর আহত হলে ঢাকায় নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় তার ভাই সাইফুল ইসলাম শক্তি বাদী হয়ে চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।