
আহবান নিউজ :
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৭০০ গ্রাম গাঁজা ও ৯৯ শতাংশ অ্যালকোহলের ১০০ বোতল উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের তেলিধান্যপোড়া গ্রামের একটি চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে নূর হোসেন (২২) নামে এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। নূর হোসেন ওই গ্রামের আবু সিদ্দিকের ছেলে।
অপরদিকে,শুক্রবার (১৪ আগস্ট) রাতে যশোর শহরের অম্বিকা বসুলেন (উমেশ চন্দ্র লেন) সড়কের হাসান এন্টারপ্রাইজের সামনে অভিযান চালিয়ে নজরুল ইসলাম খান (৫২) ও রবিউল ইসলাম (৪৬) নামে দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯৯ শতাংশ অ্যালকোহলের ১০০ বোতল উদ্ধার করা হয়।
আটক তিনজনের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।