• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে মধ্যরাতে বাড়িতে ঢুকে মা-ছেলেকে মারধর, লুটের অভিযোগ

Reporter Name / ২৭ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

আহবান নিউজ :
যশোরে পূর্ব বিরোধের জেরে মধ্যরাতে বাড়িতে ঢুকে মা-ছেলেকে মারধর, ভাঙচুর এবং স্বর্ণের চেইন ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে।
গত ১২ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার আলমনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহত অলিদ হোসেনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অলিদের বাবা মাসুম বিল্লাল বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় ফিরোজ হোসেন ও ইমরুল হোসেনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮-১০ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়েছে, ওই দিন সড়কে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় প্রাইভেটকারকে সাইড দেওয়া নিয়ে অভিযুক্তদের সঙ্গে অলিদের বিরোধ হয়। এর জের ধরে রাতে তারা ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসহ বাড়িতে ঢুকে দরজা ভেঙে অলিদকে মারধর করে। এ সময় চাকুর আঘাত প্রতিহত করতে গিয়ে তার হাতে জখম হয়। ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে তার মা তানজিলা বেগমকেও মারধর করা হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, এ সময় তানজিলা বেগমের গলা থেকে প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় এবং ঘরের ওয়ারড্রপ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা লুট করা হয়। স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা হুমকি দিয়ে চলে যায়।
এ বিষয়ে অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd