• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে যুবলীগ নেতা দাঁতাল বাবু সহযোগীসহ আটক

Reporter Name / ২৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

আহবান নিউজ :

হত্যা, অস্ত্র, বিস্ফোরক ও মাদকসহ একাধিক মামলার আসামি ও  যশোরের যুবলীগ নেতা সাইদুজ্জামান বাবু ওরফে ‘দাঁতাল বাবু’কে আটক করেছে পুলিশ। এ সময় তার সহযোগী পুরাতন কসবা কাঁঠালতলা এলাকার  রতনকেও আটক করা হয়।

বুধবার দিবাগত রাত একটার দিকে যশোর শহরের মনিহার এলাকা থেকে উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অলোক কুমার দের নেতৃত্বে একটি টিম তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব।

 তিনি জানান, দাঁতাল বাবু চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই।

আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি রামনগর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলের ঘটনায় দায়ের করা মামলায় সাইদুজ্জামান বাবু এজাহারভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় তিনি ও তার সহযোগীরা সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলেও পুলিশের দাবি।

আটক দুজনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। দালাল বাবুর বিরুদ্ধে ১৮টির বেশি মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd