আহবান নিউজ :
যশোর শহরের অম্বিকা বসুলেন এলাকায় একটি গ্যারেজের নিচ থেকে মো. আশাদুদ জামান (৩২) নামে এক ব্যক্তির মোটরসাইকেল হারিয়ে গেছে। এ ঘটনায় তিনি কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে অম্বিকা বসুলেন এলাকার রাংগামাটি গ্যারেজের নিচে রাখা তার Suzuki Gixxer SF FT ABS মোটরসাইকেলটি খুঁজে পাওয়া যায়নি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটির সন্ধান না পাওয়ায় তিনি থানায় জিডি করেন।
হারানো মোটরসাইকেলটির নিবন্ধন নম্বর, ইঞ্জিন ও চেসিস নম্বরসহ প্রয়োজনীয় তথ্য জিডিতে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে কোতোয়ালি থানার ডিউটি অফিসার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।