• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে মাদক মামলায় দুজনের কারাদণ্ড

Reporter Name / ৩১ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

আহবান নিউজ :

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা পৃথক দুটি মামলায় দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১২ আগস্ট) যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন বেনাপোল পোর্ট থানার সাদিপুর পশ্চিমপাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে আলমগীর হোসেন এবং যশোর শহরের বারান্দী মাঠপাড়ার ওসমান খানের ছেলে জনি খান। দুজনই জামিনে মুক্তি পেয়ে বর্তমানে পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়,২০১৬ সালের ২১ জানুয়ারি রাতে বেনাপোল পোর্ট থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম হাওলাদার গোপন সংবাদের ভিত্তিতে সাদিপুর-রঘুনাথপুর সড়কের পুকুরকান্দা এলাকায় অভিযান চালান। এ সময় এক কেজি গাঁজাসহ আলমগীর হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় করা মামলায় আদালত তাঁকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দিয়েছেন।

অন্য মামলায় ২০১৭ সালের ১৪ জুন দুপুরে বারান্দী খালধার সড়কে অভিযান চালিয়ে আটটি ইয়াবা বড়িসহ জনি খানকে আটক করে সিআইডি। সিআইডির এসআই ফিরোজ একতেয়ার সাহেদের অভিযানে এ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়। বুধবার আদালত জনিকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

আদালত সূত্রে আরও জানা যায়, দুই মামলার আসামিরাই জামিনে মুক্তি পাওয়ার পর থেকে পলাতক রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd