
আহবান নিউজ :
যশোর শহরের নাজির শংকরপুর এলাকায় পারিবারিক কলহের জেরে শহিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি দা দিয়ে কুপিয়ে আহত হয়েছেন। মঙ্গলবার এ ঘটনা ঘটে।
আহত শহিদুল ইসলাম নাজির শংকরপুর এলাকার সুলতানের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে,পারিবারিক বিষয় নিয়ে তাঁর বোনের সঙ্গে বাগেরহাটের মোল্লারহাটের বাসিন্দা শহিদুল (৬৫)-এর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি দা দিয়ে শহিদুল ইসলামের মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে আহত অবস্থায় শহিদুল ইসলাম নিজেই যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গিয়ে ভর্তি হন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানা গেছে।