• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চুড়ামনকাটিতে হামলায় দুই যুবক আহত, হাসপাতালে ভর্তি দিঘলিয়ায় ট্রাকচাপায় তিনজন নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ যশোরে বাড়ির ছাদ থেকে পড়ে যুবক গুরুতর আহত বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে একজন আটক  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশেদকে দেখতে গেলেন অধ্যাপক নার্গিস বেগম যশোরে পারিবারিক কলহে গ্যাস ট্যাবলেট খেয়ে নারীর মৃত্যু যবিপ্রবিতে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ে সেমিনার, ফুল ফান্ডেড স্কলারশিপপ্রাপ্তদের সংবর্ধনা বাউবির ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন মোবাইল টাওয়ারের রেডিয়েশন ক্ষতিকর নয়: বিটিআরসি কমিশনার

যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

Reporter Name / ৫ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

আহবান নিউজ :
যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের পাঁচটি সোনার বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) যশোর-বেনাপোল মহাসড়কের দরগাহ ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করে।
আটক ফারুক (৩০) কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোবারকপুর গ্রামের মনু মিয়ার ছেলে। বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫২৯ দশমিক ৬৪ গ্রাম ওজনের পাঁচটি সোনার বার (চারটি পূর্ণ ও একটি অর্ধেক) উদ্ধার করা হয়। এছাড়া দুটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৬৫৫ টাকা জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক জানান, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণগুলো বহন করছিলেন।
বিজিবির তথ্যমতে, উদ্ধারকৃত সোনার মূল্য ১ কোটি ১০ লাখ ৪৭ হাজার ২৩১ টাকা। মোবাইল ফোন ও নগদ অর্থসহ জব্দকৃত আলামতের মোট মূল্য ১ কোটি ১০ লাখ ৮৩ হাজার ৮৮৬ টাকা।এ ঘটনায় মামলা দিয়ে আটক ব্যক্তিকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন,সীমান্ত এলাকায় সোনা পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd