• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোর চৌগাছায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

Reporter Name / ৩০ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

আহবান নিউজ :
যশোরের চৌগাছায় এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আরাফাত হোসেন রাব্বি (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার সকালে এনআইডি কার্ডের কাজের কথা বলে ওই কলেজছাত্রীকে চৌগাছা বাজারে নিয়ে যান তার প্রতিবেশী ও মামাতো ভাই পরিচয়ধারী আরাফাত। পরে নিরিবিলিপাড়া এলাকার একটি বাড়িতে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। বাড়িতে ফিরে ঘটনাটি পরিবারের সদস্যদের জানালে সন্ধ্যায় ভুক্তভোগীর মা চৌগাছা থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আরাফাতকে আটক করে। এ ঘটনায় চৌগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd