• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে প্রেমেরে প্রস্তাবে রাজি না হওয়ায় এক ছাত্রীকে ছুরিকাঘাত যশোরে আদালত থেকে কারাগারে পাঠানো হলো আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম মিলনকে খুলনায় দুই বিদেশি পিস্তলসহ ‘বি কোম্পানির’ তিন সন্ত্রাসী গ্রেফতার যশোরে ডিবির তিন অভিযানে ২৮০ পিস ইয়াবাসহ আটক ৫ যশোরে চুরির অভিযোগে গণপিটুনির শিকার যুবক,  যশোর চৌগাছায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ কোটি টাকার সোনা উদ্ধার, আটক ১ যশোরে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১২ যশোর বোর্ডে পাঁচ বিষয়ের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত, অনুপস্থিত ১,২৬৬ পরীক্ষার্থী দুই শতকের ঐতিহ্যের সাক্ষী ছাতিয়ানতলা হাট, এখনো বটগাছের ছায়ায় জমে বেচাকেনা

চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ কোটি টাকার সোনা উদ্ধার, আটক ১

Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

আহবান নিউজ :
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের ৬ কেজি ৯৬৮ গ্রাম ওজনের ৩৯ পিস সোনা উদ্ধার করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)। এ সময় সোনা পাচারের অভিযোগে রবিউল ইসলাম (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।আটক রবিউল ইসলাম চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার ছয়ঘড়িয়া গ্রামের আহমেদ আলী বিশ্বাসের ছেলে।
শনিবার বিকেলে পারকেষ্টপুর সীমান্তের ৭৮ নম্বর পিলার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। বিজিবি জানায়, আটক ব্যক্তির দেহ তল্লাশি করে সোনা গুলো উদ্ধার করা হয়। এছাড়া একটি মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন ও নগদ ১৪০ টাকা জব্দ করা হয়েছে।
বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান, আটক ব্যক্তিকে দর্শনা থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd