• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]

যশোরে পৃথক অভিযানে ৭০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫

Reporter Name / ১ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

আহবান নিউজ :
যশোরের জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও চৌগাছা থানা পুলিশের পৃথক অভিযানে মোট ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
পুলিশ জানায়, ৩০ জুলাই শার্শা, ঝিকরগাছা, কোতোয়ালি ও চৌগাছা এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মোশারেফ হোসেন, ১০০ পিস ইয়াবা ও একটি প্রাইভেটকারসহ কাশিনাথ বসু ও আজিজুর রহমান, ৩০০ পিস ইয়াবাসহ সোহাগ হোসেন এবং ২০০ পিস ইয়াবাসহ আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য, পৃথক ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd