• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোর বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ওয়াশ ব্লকের উদ্বোধন করা হয় 

Reporter Name / ৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

আহবান নিউজ :

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের প্রতিশ্রুতি বাস্ত বায়নের সদর উপজেলার  বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ওয়াশ ব্লকের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে  আনুষ্ঠানিক ভাবে  উদ্বোধন করা হয়। এ কাজে ব্যয় হবে আড়াই লাখ টাকা।

প্রধান অতিথি হিসেবে  ওয়াশ ব্লকের উদ্বোধন করেন জেলা পরিষদের  প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। তিনি বলেন দীর্ঘ দিন দেশের  মানুষ স্বৈরাচার  সরকারের কবলে ছিল। ওই সময় মানুষের  গনতান্ত্রিক ও ভোট দেয়ার অধিকার  ছিল  না। মানুষের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন করে বিএনপি। এক সময় বৈষম্য  বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার সরকারের  পতন হয়। পরবর্তীতে নির্বাচনে বিএনপি  ক্ষমতায় আসে। ক্ষমতায় এসে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন  করছে। সেই  ধারাবাহিকতায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের প্রতিশ্ বাস্তবায়নের সদর উপজেলার  বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ওয়াশ ব্লকের উদ্বোধন করা হয়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি  মশিয়ার রহমান  বাবকু, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন।

বিদ্যালয়ের সভাপতি আমিনুর রহমান মধুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন  বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুল  আলিম, সদর উপজেলা বিএনপির সহ সভাপতি আলাউদ্দিন,  প্রধান শিক্ষক শরিফুল  আনাম আজাদ প্রমুখ।

অনুষ্ঠানে ৮ম শ্রেণিতে বৃত্তি প্রাপ্ত ২ শিক্ষার্থীকে ক্রেস্ট ূিয়ে সংবর্ধনা দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd