• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ শিক্ষক ছাড়াই সহপাঠীদের সঙ্গে চর্চায় শিখবে ইংরেজি যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষা চার বিষয় অনুপস্থিত ২৫২৩জন যশোরে সাবেক স্বামীর বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ যশোরে সাবেক ইউপি চেয়ারম্যানকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহতের অভিযোগ যশোর চৌগাছায় ৫১ পিস ইয়াবাসহ আটক ১ যশোরে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৭ যশোরে পৃথক ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ আহত ৯, থানায় অভিযোগ যশোরে ট্রপিক্যাল মেডিকেল স্টোরে অভিযান, প্যাথিডিনসহ দোকান মালিক আটক

যশোর বোর্ডে এইচএসসি বুধবারের  পরীক্ষায় ৫ বিষয় অনুপস্থিত ২২৬০

Reporter Name / ২১ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

আহবান নিউজ :
যশোর শিক্ষা বোর্ডের অধীনে বুধবার ২২ জুলাই এইচএসসি পরীক্ষায় রসায়ন (তত্ত্বীয়) ২য় পত্র (১৭৭),ইসলামের ইতিহাস ও সংস্কৃত ২য় পত্র (২৬৮),ইতিহাস ২য় পত্র (৩০৫),গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন ২য় পত্র (২৮৩),উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন ২য় পত্র (২৮৭) বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বুধবারের পরীক্ষায় ৬৮ হাজার ৪১জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৬৫ হাজার ৭শ’ ৮১জন। পরীক্ষায় অনুপস্থিত হন ২ হাজার ২শ’ ৬০জন। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস.এম. হোসেন আলী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, পরীক্ষায় ২৪০টি কেন্দ্রে খুলনা বিভাগের ১০ জেলা থেকে পরীক্ষার্থীরা অংশ নেন।
৫ বিষয় পরীক্ষায় খুলনা জেলা থেকে অংশ নেন ১৪৪৫৯জন, অনুপস্থিত ৪৯৯জন, বাগেরহাট জেলায় ৫০৫৬, অনুপস্থিত ১৭৭জন, সাতক্ষীরা জেলায় ৬৯৭৯, অনুপস্থিত ২৫২জন, কুষ্টিয়া জেলায় ৮০৬০, অনুপস্থিত ২৬৮জন, চুয়াডাঙ্গা জেলায় ৪৪২৪ , অনুপস্থিত ১৪৭জন, মেহেরপুর জেলায় ২০৮০, অনুপস্থিত ৭৮জন, যশোর জেলায় ১১১৩১,অনুপস্থিত ২৯৯জন, নড়াইল জেলায় ২৫৭২, অনুপস্থিত ১১১জন, ঝিনাইদহ জেলায় ৭৪৮৩, অনুপস্থিত ২৮৬জন ও মাগুরা জেলায় ৩৫৩৭জন, অনুপস্থিত ১৪৩জন। পরীক্ষা নিয়ন্ত্রন আরো জানান, গত ১৯ জুলাই মেহেরপুর সরকারি কলেজ ও নড়াইল সরকারি মহিলা কলেজ ভূল তথ্য সরবরাহ করেছেন বলে তিনি দাবি করেছেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd