• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে পৃথক অভিযানে মাদক উদ্ধার ৩ মাদক কারবারি আটক ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরির অভিযোগে ল্যাব টেকনোলজিস্ট গ্রেপ্তার কেশবপুরে একই স্থানে দুই দফা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সাংবাদিক ইউনিয়ন যশোরের জরুরি সভা অনুষ্ঠিত মাদ্রাসাকে কেন্দ্র করে উত্তেজনা: যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা-ভাঙচুরের চেষ্টা, পাল্টাপাল্টি অভিযোগ যশোরে অবৈধ চায়না দুয়ারি জাল বিক্রি, দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

মামলার আগেই আপসের সুযোগ, যশোরসহ ১০ জেলায় বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রম শুরু

Reporter Name / ২০ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

শহিদ জয় :

আদালতে মামলা দায়েরের আগেই আপসযোগ্য বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে যশোরসহ দেশের ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার যশোর জেলা লিগ্যাল এইড অফিস আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি একযোগে যশোর, বগুড়া, ঠাকুরগাঁও, পটুয়াখালী, ভোলা, নাটোর, শরীয়তপুর, কক্সবাজার, পঞ্চগড় ও টাঙ্গাইলে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

যশোরে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বেগম মাহমুদা খাতুন।

উদ্বোধনী বক্তব্যে আইনমন্ত্রী বলেন, এ উদ্যোগ দেশের বিচারব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। মামলার জট কমানো, অযথা ও হয়রানিমূলক মামলা হ্রাস এবং প্রাক-আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ফলে সাধারণ মানুষের সময়, অর্থ ও ভোগান্তি কমবে। তিনি জানান, আগামী এক বছরের মধ্যে মামলার জট অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যে সরকার কাজ করছে এবং তিন মাস পর এ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হবে।

সভাপতির বক্তব্যে বেগম মাহমুদা খাতুন বলেন, আদালতে মামলা দায়েরের আগেই আপসযোগ্য বিরোধ নিষ্পত্তির সুযোগ সৃষ্টি হওয়ায় আদালতের ওপর চাপ কমবে। একই সঙ্গে বিচারপ্রার্থীরা দ্রুত, সহজ ও কম খরচে ন্যায়বিচার পাবেন। জাতীয় আইনগত সহায়তা কার্যক্রমকে আরও কার্যকর করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে জানানো হয়, নতুন ব্যবস্থায় নির্ধারিত সাত ধরনের বিরোধ বা অভিযোগের ক্ষেত্রে আদালতে মামলা দায়েরের আগে সংশ্লিষ্ট জেলা লিগ্যাল এইড অফিসে বাধ্যতামূলকভাবে মেডিয়েশনের উদ্যোগ নিতে হবে। এর মধ্যে পারিবারিক আদালত আইন, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন, দেওয়ানি আদালতের নির্দিষ্ট বিরোধ, ভূমিসংক্রান্ত কয়েকটি আইন, পিতা-মাতার ভরণপোষণ আইন এবং যৌতুক নিরোধ আইনের আওতাভুক্ত বিরোধ অন্তর্ভুক্ত রয়েছে।

অনুষ্ঠানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ড. আতোয়ার রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম, জেলা লিগ্যাল এইড অফিসার নিশাত সুলতানা, স্পেশাল মিডিয়েটর গাজী রহমান, বিচার বিভাগ ও আইনজীবী সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আইনগত সহায়তা প্রদান (সংশোধন) আইন, ২০২৬ অনুযায়ী জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ২১ জুলাই থেকে দেশের ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রম চালু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের টোল-ফ্রি ১৬৬৯৯ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd