• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে পৃথক অভিযানে মাদক উদ্ধার ৩ মাদক কারবারি আটক ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরির অভিযোগে ল্যাব টেকনোলজিস্ট গ্রেপ্তার কেশবপুরে একই স্থানে দুই দফা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সাংবাদিক ইউনিয়ন যশোরের জরুরি সভা অনুষ্ঠিত মাদ্রাসাকে কেন্দ্র করে উত্তেজনা: যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা-ভাঙচুরের চেষ্টা, পাল্টাপাল্টি অভিযোগ যশোরে অবৈধ চায়না দুয়ারি জাল বিক্রি, দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার অনুষ্ঠিত

Reporter Name / ৪১ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

হাফিজুর রহমান শিমুলঃ
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য গড়ব, আগামীর শুদ্ধতা নিশ্চিত করব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী গণসচেতনতা সৃষ্টি এবং সততা চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতা–২০২৬-এর প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টায় উপজেলার বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, কালিগঞ্জের যৌথ উদ্যোগে প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রথম পর্বের বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল “দুর্নীতির মাত্রা কমানো সম্ভব, সমূলে উৎপাটন অসম্ভব।” এ বিষয়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তথ্য, যুক্তি ও বাস্তব উদাহরণের আলোকে পক্ষে-বিপক্ষে প্রাণবন্ত বক্তব্য উপস্থাপন করে। তাদের উপস্থাপনা উপস্থিত বিচারকমণ্ডলী ও দর্শকদের প্রশংসা অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা মিলন সাহা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মণ্ডল, কালিগঞ্জ মহা- বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু এবং বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান।
এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান, সহ-সভাপতি অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কমিটির সদস্য কনিকা সরকার, সুমা বিশ্বাস, ইলাদেবী মল্লিকসহ কমিটির অন্যান্য সদস্য, বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র ও সমাজ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা, দেশপ্রেম ও দায়িত্ববোধের চর্চা যত বেশি বিস্তৃত হবে, ততই দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ শক্তিশালী হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দুর্নীতিবিরোধী মূল্যবোধ প্রতিষ্ঠা সম্ভব বলেও তারা অভিমত ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিক মূল্যবোধ ও দুর্নীতিবিরোধী চেতনা বিকাশের লক্ষ্যে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতা–২০২৬ আয়োজন করা হবে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে সৎ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd