• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

বিএনপিকে সংগঠিত করার পাশাপাশি আগামী নির্বাচনে ধানেরশীষকে বিজয়ী করতে কাজ করতে হবে ———সাবেক এমপি কাজী আলাউদ্দীন

Reporter Name / ৪০৬ Time View
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

 

হাফিজুর রহমান শিমুলঃ
তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক এই স্লোগানকে সামনে রেখে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় অত্র ইউনিয়নের চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আহছানউল্লাহ তরফদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন। বক্তব্যে তিনি বলেন দলকে সংগঠিত করার পাশাপাশি আগামী নির্বাচনে প্রাণের প্রতিক ধানের শীষকে বিজয়ী করতে কাজ করতে হবে। ভেদাভেদ ভূলে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে জননেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এবং দল আমাকে মনোনয়ন দিলে আশাশুনী ও কালিগঞ্জের মানুষের কল্যাণে কাজ করবো ইনশাআল্লাহ। সমাবেশে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, বিশেষ বক্তার বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী রোকনুজ্জামান রোকন, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক জি এম রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান হাবিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপির সা্ংগঠনিক সম্পাদক পদেপ্রার্থী এম হাফিজুর রহমান শিমুল, সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল সরদার, উপজেলা জিয়া পরিষদের সেক্রেটারী নুরুজ্জামান পাড়, কৃষ্ণগর বিএনপির সাবেক আহবায়ক আল মাহমুদ ছোট্ট, বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক শেখ আব্দুল করিম, বিএনপি নেতা আব্দুস সাত্তার গাজী, জাসাস এর উপজেলা সভাপতি মুরশীদ আলী গাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা কাজী শরিফুল ইসলাম, ইউনিয়ন কৃষকদলের আহবায়ক বাবলুর রহমান সরদার প্রমুখ।অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী মেহেদী হাসান বাবু,সেক্রেটারী প্রার্থী আজিজুর রহমান খান ও সা্ংগঠনিক সম্পাদক পদপ্রার্থী তৈমুর রহমান। সমাবেশে উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সহস্রাধিক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd