• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে পৃথক অভিযানে মাদক উদ্ধার ৩ মাদক কারবারি আটক ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরির অভিযোগে ল্যাব টেকনোলজিস্ট গ্রেপ্তার কেশবপুরে একই স্থানে দুই দফা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সাংবাদিক ইউনিয়ন যশোরের জরুরি সভা অনুষ্ঠিত মাদ্রাসাকে কেন্দ্র করে উত্তেজনা: যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা-ভাঙচুরের চেষ্টা, পাল্টাপাল্টি অভিযোগ যশোরে অবৈধ চায়না দুয়ারি জাল বিক্রি, দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডে  চার বিষয়ে অনুপস্থিত ৮৩৪জন

Reporter Name / ২১ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আহবান নিউজ :

শনিবার ১৮ জুলাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকালে ভূগোল (তত্ত্বীয়) ২য় পত্র (১২৬) ও বিকালে উচ্চাঙ্গ সংগীত (তত্ত্বীয়) ২য় পত্র (২১৯),আরবি ২য় পত্র (১৩৪) ও পালি ২য় পত্র (১৪০) বিষয়ে পরীক্ষায় অনুষ্ঠিত হয়েছে। চার বিষয় পরীক্ষায় ২২৩টি কেন্দ্রে ২৯ হাজার ২শ’ ৭০ জন পরীক্ষার্থী অংশ নেন। অনুপস্থিত হন ৮৩৪জন। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস.এম,হোসেন আলী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, সকালে ভূগোল (তত্ত্বীয়) ২য় পত্র পরীক্ষায় ২৯ হাজার ২শ’ ৫জন পরীক্ষার্থী অংশ নিলেও অনুপস্থিত ৮৩০জন। বিকালে উচ্চাঙ্গ সংগীত (তত্ত্বীয় ) ২য় পত্র, আরবি ২য় পত্র ও পালি ২য় পত্র পরীক্ষায় ৬৯জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৬৫জন । অনুপস্থিত হন ৪জন। খুলনা বিভাগের ১০ জেলায় ভূগোল ২য় পত্র পরীক্ষায় খুলনা জেলায় ১২৭জন, বাগেরহাট জেলায় ২৪জন, সাতক্ষীরা জেলায় ১২৭জন, কুষ্টিয়া জেলায় ১৩১জন, চুয়াডাঙ্গা জেলায় ৩২জন, মেহেরপুর জেলায় ৪২জন, যশোর জেলায় ১৫৪জন, নড়াইল জেলায় ৫০জন, ঝিনাইদহ জেলায় ১০৬জন ও মাগুরা জেলায় ৩৭জন অনুপস্থিত হন। বিকালে তিন বিষয় পরীক্ষায় খুলনা জেলা থেকে কোন পরীক্ষার্থী না থাকলেও বাগেরহাট জেলায় ১জন, সাতক্ষীরা জেলায় ১জন, চুয়াডাঙ্গা জেলায় ২জন অনুপস্থিত হন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd