• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

জুলাই শহীদ দিবস উপলক্ষে যশোরে জেলা প্রশাসনের বিস্তারিত কর্মসূচি

Reporter Name / ৫৮ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

আহবান নিউজ :

রাষ্ট্রীয়ভাবে পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে যশোর জেলা প্রশাসন বৃহস্পতিবার (১৬ জুলাই) দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্মরণসভা, র‍্যালি, শ্রদ্ধা নিবেদন ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শহীদদের স্মরণে একটি র‍্যালি বের করা হবে। র‍্যালি শেষে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।

এছাড়া যশোর শহর ও শহরতলীর ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ, গণআন্দোলনের ইতিহাস এবং নতুন প্রজন্মের কাছে এর গুরুত্ব তুলে ধরা হবে।

দিবসটি উপলক্ষে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের পিতা-মাতাকে সংবর্ধনা দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত এসব কর্মসূচিতে জুলাই আন্দোলনের পক্ষের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd