• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ শিক্ষক ছাড়াই সহপাঠীদের সঙ্গে চর্চায় শিখবে ইংরেজি যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষা চার বিষয় অনুপস্থিত ২৫২৩জন যশোরে সাবেক স্বামীর বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ যশোরে সাবেক ইউপি চেয়ারম্যানকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহতের অভিযোগ যশোর চৌগাছায় ৫১ পিস ইয়াবাসহ আটক ১ যশোরে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৭ যশোরে পৃথক ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ আহত ৯, থানায় অভিযোগ যশোরে ট্রপিক্যাল মেডিকেল স্টোরে অভিযান, প্যাথিডিনসহ দোকান মালিক আটক

দুই দফা দাবিতে যশোরে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

Reporter Name / ১৩ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

আহবান নিউজ :

দেশের চলমান বন্যা পরিস্থিতি ও এইচএসসি পরীক্ষা ঘিরে বিভিন্ন দাবি তুলে যশোর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।

বুধবার দুপুরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে যশোরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। বিক্ষোভ চলাকালে তারা দুই দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো পরীক্ষায় কোনো ধরনের গবেষণামূলক বা অতিরিক্ত বিশ্লেষণধর্মী প্রশ্ন না রাখা এবং বন্যাকবলিত এলাকাগুলোতে স্বাভাবিক পরিস্থিতি ফিরে না আসা পর্যন্ত ওইসব অঞ্চলের এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা।

সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন জেলায় বন্যার কারণে অনেক শিক্ষার্থী চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। অনেকের বইপত্র নষ্ট হয়েছে, শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে এবং অনেক পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোও কঠিন হয়ে পড়েছে। তাই ক্ষতিগ্রস্ত এলাকার শিক্ষার্থীদের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে পৃথকভাবে পরীক্ষার ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তারা অভিযোগ করেন,শিক্ষার্থীদের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে যথাযথ সিদ্ধান্ত গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে।

কর্মসূচি থেকে দ্রুত শিক্ষার্থীদের দাবির বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন আন্দোলনরত পরীক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd