• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে পৃথক অভিযানে মাদক উদ্ধার ৩ মাদক কারবারি আটক ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরির অভিযোগে ল্যাব টেকনোলজিস্ট গ্রেপ্তার কেশবপুরে একই স্থানে দুই দফা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সাংবাদিক ইউনিয়ন যশোরের জরুরি সভা অনুষ্ঠিত মাদ্রাসাকে কেন্দ্র করে উত্তেজনা: যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা-ভাঙচুরের চেষ্টা, পাল্টাপাল্টি অভিযোগ যশোরে অবৈধ চায়না দুয়ারি জাল বিক্রি, দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

সংবাদ সম্মেলনে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে

Reporter Name / ১৩ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

আহবান নিউজ :

প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বেজপাড়া পিয়ারী মোহন অ্যাডভোকেট কাজী সাইফুল ইসলাম তুহিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর প্রচারণা এবং “মিথ্যা মামলা” দিয়ে হয়রানির অভিযোগ তুলেছেন একই এলাকার আব্দুল মামুন ও কাজী আশরাফুল ইসলাম সুমন। তারা অভিযোগ করে বলেন,একটি পারিবারিক বিরোধকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মামলা করা হয়েছে এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চলছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে প্রেসক্লাবে যশোরে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুল মামুন।

তিনি জানান,অ্যাডভোকেট কাজী সাইফুল ইসলাম তুহিনের বড় মেয়ে মারিয়া মুনতাসারি বিদেশ থেকে দেশে ফিরে গত ২৯ জুন থেকে নিজের ফেসবুক আইডি এবং ‘আমরাই যশোর পরিবার’ নামে একটি ফেসবুক গ্রুপে তাদের ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে আপত্তিকর ভাষায় বিভিন্ন পোস্ট, ছবি ও মন্তব্য প্রকাশ করে আসছেন।

তিনি দাবি করেন, বিষয়টি নিয়ে মারিয়া মুনতাসারির পরিবারের সঙ্গে আলোচনার জন্য গেলে তার পরিবারের লোকজন খারাপ  আচারন করে। পুলিশ ঘটনাস্থলে এসে তাদের সেখান থেকে চলে যেতে বলে। পরে সমস্যার কোনো সমাধান না হওয়ায় তারা সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু এরপরও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিরুদ্ধে আপত্তিকর ও মানহানিকর প্রচারণা অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, অ্যাডভোকেট কাজী সাইফুল ইসলাম তুহিন তাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেছেন। মামলার অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। একই সঙ্গে এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত কিছু সংবাদেও অসত্য ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।

আব্দুল মামুন ও কাজী আশরাফুল ইসলাম সুমন বলেন, এসব ঘটনার কারণে এলাকায় তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে এবং তারা ও তাদের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত, মিথ্যা মামলা থেকে অব্যাহতি, হয়রানি বন্ধ এবং নিরাপদে বসবাসের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে আব্দুল মামুন, কাজী আশরাফুল ইসলাম সুমন এবং তাদের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd