• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে পৃথক অভিযানে মাদক উদ্ধার ৩ মাদক কারবারি আটক ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরির অভিযোগে ল্যাব টেকনোলজিস্ট গ্রেপ্তার কেশবপুরে একই স্থানে দুই দফা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সাংবাদিক ইউনিয়ন যশোরের জরুরি সভা অনুষ্ঠিত মাদ্রাসাকে কেন্দ্র করে উত্তেজনা: যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা-ভাঙচুরের চেষ্টা, পাল্টাপাল্টি অভিযোগ যশোরে অবৈধ চায়না দুয়ারি জাল বিক্রি, দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

যশোরে সেলুনে চুরির ঘটনায় দুইজন আটক, উদ্ধার চোরাই মালামাল

Reporter Name / ১৪ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

আহবান নিউজ :

যশোর শহরের ষষ্ঠীতলা এলাকায় একটি সেলুনে চুরির ঘটনায় দুইজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন ষষ্ঠীতলা এলাকার সুমন আহমেদের ছেলে সাকিব হাসান এবং শংকরপুর ছোটনের মোড় এলাকার আব্দুল হালিমের ছেলে আলী আকবর। এ ঘটনায় সেলুনের মালিক তরিকুল হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, তরিকুল হোসেন শহরের ষষ্ঠীতলা জিলা স্কুলের সামনে ‘টি-রেক্স’ নামে একটি পুরুষ সেলুন ও পার্লার পরিচালনা করেন। গত ১২ জুলাই রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পর ১৩ জুলাই সকাল সাড়ে ১০টার আগে কোনো এক সময় দুর্বৃত্তরা দোকানের শাটারের হ্যাজবোল্ট কেটে ভেতরে প্রবেশ করে একটি এসির ইনডোর ইউনিট, পাঁচটি হেয়ার কাটার মেশিন, একটি সিসি ক্যামেরা, একটি রাউটার, নগদ ৭ হাজার টাকা ও দুই জোড়া নতুন জুতা চুরি করে নিয়ে যায়।

ঘটনার তদন্তে নেমে কোতোয়ালি থানার এসআই আব্দুল্লাহ আল মামুন সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করেন। পরে বুধবার

দুপুরে রেল রোড এলাকার জনি কাবাবের সামনে থেকে সাকিব হাসানকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসা থেকে চারটি হেয়ার কাটার মেশিন ও একটি ভাঙা সিসি ক্যামেরা উদ্ধার করা হয়।

একই দিন বিকেলে শংকরপুর ছোটনের মোড় এলাকা থেকে আলী আকবরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি চুরি হওয়া এসির যন্ত্রাংশ কেনার কথা স্বীকার করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ভাঙারির দোকান থেকে ১ কেজি ৬০০ গ্রাম তামার তার, প্রায় ১ কেজি ৫০০ গ্রাম অ্যালুমিনিয়ামের জাল এবং এসির প্লাস্টিকের কিছু অংশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বুধবার আটক দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd