আহবান নিউজ :
যশোরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তিন দিন চিকিৎসাধীন থাকার পর রহিম বক্স মানিক (৭২) নামে এক বৃদ্ধ মারা গেছেন।
নিহত রহিম বক্স মানিক সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের তিরেরহাট এলাকার মৃত আলী বক্সের ছেলে।
নিহতের পরিবার সূত্রে থেকে জানা যায়,গত ১২ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি নিজ বাড়ি থেকে সাইকেলে করে সাতমাইল বাজারে যাচ্ছিলেন। পথে মানিকদিহী স্কুলের সামনে পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৫ জুলাই) বেলা পৌনে তিনটার দিকে তিনি মারা যান।
নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে তার আত্মীয়-স্বজনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।