• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

Reporter Name / ৩৬৫ Time View
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের ছুটিপুর গ্রামে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রেজাউল ইসলাম (৭৫) নামে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত কোনো একসময় তিনি নিজ গ্রামে বেদে মাঠের একটি আতা গাছে লাইলনের রশি দিয়ে ফাঁস দেন বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা সকালে ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দিলে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে ছবি দেখে স্বজনরা মৃতদেহ সনাক্ত করেন। তিনি চৌগাছা উপজেলার মির্জাপুর গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে।

ঘটনার পর পুলিশ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd