• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোর মনিরামপুরে ৯৩ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

Reporter Name / ৫৬ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

আহবান নিউজ :

যশোরের মনিরামপুরে জনতার হাতে আটক হওয়ার পর ৯৩ পিস ইয়াবাসহ দুই যুবককে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে মনিরামপুর পৌর এলাকার কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেটের সামনে লিটন ট্রাভেলস পরিবহন কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন মনিরামপুর উপজেলার হাসাডাঙ্গা গ্রামের আবুল হোসেন গাজীর ছেলে আলমগীর হোসেন এবং অভয়নগর উপজেলার পুড়াতলা গ্রামের মতিয়ার রহমানের ছেলে তানভীর হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুই যুবকের সন্দেহজনক অবস্থান দেখে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে জনতা তাদের ঘেরাও করে জিজ্ঞাসাবাদ শুরু করে। খবর পেয়ে মনিরামপুর থানার এসআই ইউসুফ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।

পুলিশের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে আলমগীরের জিন্স প্যান্টের সামনের পকেট থেকে ৯৩ পিস ইয়াবা এবং পেছনের পকেট থেকে মাদক বিক্রির ১২ হাজার ৮১০ টাকা উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত আলামতসহ দুইজনকে থানায় নিয়ে যাওয়া হয়।

মনিরামপুর থানার পুলিশ জানিয়েছে, এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd