• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষিকা আহত যশোরে 

Reporter Name / ৫৮ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

আহবান নিউজ :
যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নে ইজিবাইক দুর্ঘটনায় এক প্রধান শিক্ষিকা আহত হয়েছেন। রবিবার (২১ জুন) সকাল ৯টার দিকে ইউনিয়নের মথুরাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত ইসরাত জাহান (৫৪) যশোর সদর উপজেলার বড় হৈবতপুর গ্রামের বাসিন্দা। তিনি তীরের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং রেজাউল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইসরাত জাহান ইজিবাইকে করে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে মথরাপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ইজিবাইকটি দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পান।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত শিক্ষিকার মাথায় আঘাত লাগলেও তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন এবং চিকিৎসাধীন আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd