আহবান নিউজ :
পারিবারিক কলহের জেরে বড় বোনের ছুরিকাঘাতে ছোট বোন আহত হয়েছে। যশোর শহরের কিসমত নোয়াপাড়া উপশহর এলাকায় পারিবারিক কলহের জেরে (১৯ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
আহত বৃষ্টি (৩০) সদরের কিসমত নোয়াপাড়ার নুরু শেখের মেয়ে। তিনি যশোর যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, টাকা-পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে বৃষ্টি ও তার বড় বোন স্বপ্না (৩২)-এর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার দুপুর ১২টার দিকে এ নিয়ে দুই বোনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে স্বপ্না ধারালো ছুরি দিয়ে বৃষ্টির ডান কাঁধে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
পরে আহত বৃষ্টিকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।